নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - স্বাস্থ্যকেন্দ্রের স্থানান্তর কেন্দ্র করে আদিবাসীদের বিক্ষোভে উত্তাল অঝাপুড়ে। এই স্বাস্থ্যকেন্দ্রটি আদিবাসী অধ্যুষিত এলাকায় হওয়ার কথা থাকলেও , সেটি সরিয়ে অন্যত্র ফাঁকা জমিতে নির্মাণ শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ অস্ত্র, জাতীয় পতাকা সহ পোস্টার হাতে নিয়ে রাস্তায় নামেন। হঠাৎ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

সূত্রের খবর , দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ চিকিৎসা সুবিধার অভাবে ভুগছেন। তাই সরকারি ঘোষণার পর আশার আলো দেখেছিলেন তারা। কিন্তু কেন্দ্রটি যদি অন্যত্র হয় , তবে আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষ আবারও বঞ্চিত হবেন। তাদের অভিযোগ , এক মাস আগে থেকেই বিষয়টি বিভিন্ন সরকারি দফতরের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু এই সিদ্ধান্তের পিছনে দুর্নীতির গন্ধ পাচ্ছেন বলেও অভিযোগ তোলেন তারা।

অবস্থা উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পরে পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে উদ্যোগ নেবে বলেই আশা করছে সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা পার্বতী সোরেন জানান,"আমাদের আদিবাসী পাড়ায় একটা স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা ছিল। কিন্তু তা না হয়ে অন্য জায়গায় করা হয় এই স্বাস্থ্যকেন্দ্র। তাও আবার আমাদের না জানিয়ে। আমারা আশা করেছিলাম আমারা একটা স্বাস্থ্যকেন্দ্র পাবো চিকিৎসার জায়গা পাবো। কিন্তু আমাদের সেই আশায় জল ঢেলে দেওয়া হয়। আমরা এই জন্যই বিক্ষোভে নেমেছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের