নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - গতকাল বৃহস্পতিবার হলেও অনেক জায়গায় দশমীর রীতি মেনে বিসর্জন দেওয়া হয় দুর্গাপ্রতিমা। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ন’টা নাগাদ শুরু হয় খরুণ গ্রামের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। প্রায় রাত এগারোটা নাগাদ ডিঘির ঘাটে গিয়ে সম্পন্ন হয় বিসর্জন। ঢাকের তালে তালে পা মেলান গ্রামবাসী। তবে রায় ও কর্মকার বাড়ির দুর্গাপুজোর রীতি অনুযায়ী মা থাকবেন বাড়িতেই।
প্রত্যেক বছরের মত এবছরও বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত খরুণ গ্রামে ছ’টি দুর্গাপূজা হওয়ার কথা ছিল। তবে থাকলেও আড়াইশো বছরের পুরোনো বাঙাল বাড়ির পূজা বন্ধ হয়ে যাওয়ায় প্রতিমার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। চট্টোপাধ্যায় পরিবারের ও শ্যাখারী বাড়ি দুর্গাপ্রতিমার বিসর্জন হয়েছে। এই দুই বাড়ির প্রতিমা ডিঘির ঘাটে গিয়ে ঢাকঢোলের মধ্য দিয়ে নিরঞ্জন সম্পন্ন হয়।
অন্যদিকে রীতি অনুযায়ী রায় বাড়ি ও কর্মকার বাড়ির প্রতিমা এবারও বাড়িতেই রয়ে গেছে। এই দুই প্রতিমার নিরঞ্জন হবে আগামী বছর মহালয়ার বিকেলে। এই ঐতিহ্য প্রায় তিনশো বছরেরও বেশি সময়ের। বাড়ির মেয়ের মতই প্রতিমাকে সারাবছর ঘরে রাখা হয়। শুধু তাই নয় , রোজ পুজোও করা হয়। নতুন প্রতিমার আগমনের আগে মহালয়ার দিনে বিদায় জানানো হয় এই প্রতিমা।
স্থানীয়দের একজন বলেছেন, "বাঙাল বাড়ির প্রতিমা এবছর বন্ধ হয়ে যায়। তবে চট্টোপাধ্যায় ও শ্যাখারী বাড়ির প্রতিমা বিসর্জন নিয়েই মেতে ওঠে গোটা গ্রাম। ছোট থেকে বড় সকলে ঢাকের তালে পা মেলান প্রতিমা নিরঞ্জনের সময়। খরুণ গ্রামের এই বিশেষ রীতি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের