নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ছাত্রী খুনের ঘটনার পর জেলা জুড়ে চলছে বেআইনি অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান। সেই ধারাবাহিকতায় বড় সাফল্য পেল কল্যাণী থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র সহ দুটি রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গেছে , বেলতলা উত্তর চান্দা মারীতে কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছে খবর পেয়েই সেখানে হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা পড়ে বিজয় সরকার, জয় রায় সহ দেবজিৎ মন্ডল। ধৃতদের মধ্যে একজনের বাড়ি চাকদায় , বাকিদের বাস কল্যাণী থানা এলাকায়

এর আগেও একাধিক অপরাধমূলক কাজে জড়িত ছিল এই তিনজন। ফের নতুন করে বড়সড় অপরাধের ছক কষার আগেই পুলিশ সক্রিয় হয়ে তাদের গ্রেফতার করে। রবিবার ধৃতদের তোলা হয় কল্যাণী মহকুমার বিশেষ আদালতে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানায়।
আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী কল্যানী থানার পুলিশ জানিয়েছে , বিধানসভা নির্বাচনের আগে গোটা নদীয়া জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে জোরদার অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। অপরাধমূলক কার্যকলাপ রুখে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামী দিনেও পুলিশ একই তৎপরতা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের