নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভিনরাজ্যের পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আগরপাড়ার আবাসনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। আত্মহত্যা না খুন তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ আগরপাড়ার এক হস্টেল আবাসনে ঘটনাটি ঘটে। মৃত পড়ুয়ার নাম গুলশন কুমার, বয়স ২১, বিহারের গোরক্ষপুর জেলার বাসিন্দা। আগরপাড়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল গুলশন। জানা যায়, প্রায় তিন মাস আগে পড়াশোনার জন্য আগরপাড়ায় আসে সে, তিন সহপাঠীর সঙ্গে একটি হস্টেল আবাসনে থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে গুলশনের ঘরের দরজা বন্ধ থাকায় বন্ধুরা সন্দেহ করেন কিছু একটা হয়েছে। দুপুরের দিকে বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বন্ধুরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, গুলশনের ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই, পুলিশ গুলশনের তিন রুমমেটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিকভাবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের