নিজস্ব প্রতিনিধি , হুগলী - চণ্ডীতলায় হামলার ঘটনায় আহত তৃণমূল সাংসদ তথা লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তার শারীরিক অবস্থার খোঁজ নিতে সাংসদের বাড়িতে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগে সামাজিক মাধ্যমেও ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।
রবিবার হুগলীর চণ্ডীতলায় বিক্ষোভ চলাকালীন হামলার মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় এবং সেই আঘাতে তার মাথা ফেটে যায়। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। এই ঘটনার খবর পাওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে বলেন, 'আগের দিন লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আজ লোকসভায় দলের মুখ্য সচেতকের উপর বিজেপির হামলা। বিজেপি গণতন্ত্রকে খুন করছে।' তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।
এরপর রবিবার দুপুর তিনটে নাগাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে , তিনি সাংসদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন। কীভাবে হামলা হল, কতজন হামলাকারী ছিল, কোথায় কোথায় আঘাত লেগেছে এবং চিকিৎসকরা কী পরামর্শ দিয়েছেন এসব বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তৃণমূল নেত্রী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের