নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোটের মুখে জোট রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। আরাবুল ইসলামকে আইএসএফ ক্যানিং পূর্বের প্রার্থী ঘোষণা করতেই আপত্তি জানিয়েছে বাম শিবির। এই ইস্যুকে ঘিরে বাম-আইএসএফ জোটে মতভেদের সুর আরও স্পষ্ট হয়ে উঠেছে।
নির্বাচনের মুখে দীর্ঘদিন ধরেই সিপিএম ও আইএসএফ জোটের চর্চা চলছে রাজনৈতিক মহলে। একসময় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আরাবুল ইসলাম ভোটের মুখে দলত্যাগ করে আইএসএফে যোগ দেন। এরপরই তাকে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করে আইএসএফ। কিন্তু এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে সিপিএম নেতৃত্ব। এরপরেই বাম ও আইএসএফ জোট প্রশ্নের মুখে পড়েছে।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কোনও ‘দুর্বৃত্ত’কে সমর্থন করা তাদের পক্ষে সম্ভব নয়। এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। তার বক্তব্য, ' আইএসএফ কাকে প্রার্থী করবে, সেটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা অন্য কোনও দলের ইচ্ছা অনুযায়ী চলতে পারি না বা কারও লেজুড়বৃত্তি করতে পারি না।'
এই প্রার্থী ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনায় বাম ও আইএসএফের মধ্যে মতভেদ প্রকাশ্যে এসেছে। এমনকি স্থানীয় সিপিএম নেতৃত্বও জানিয়ে দিয়েছে, প্রার্থী পরিবর্তন না হলে তারা ওই কেন্দ্রে নির্বাচনী প্রচার বয়কট করতে পারে। সব মিলিয়ে আরাবুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক বাম-আইএসএফ জোটের ভবিষ্যৎ নিয়েই নতুন প্রশ্ন তুলে দিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের