নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আইএসএফ পরিচালিত সালিশি সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ জন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের পোলেরহাট এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই বিষয়টি নিয়ে দলের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছে আইএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়ানি এলাকার পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার বাসিন্দাদের মধ্যে একটি মেছো ভেড়ি এবং সংলগ্ন জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অভিযোগ, এলাকায় আইএসএফ ক্ষমতায় আসার পর সমস্যার সমাধানের আশ্বাস দেয়। দুই পক্ষকে নিয়ে একটি সালিশি সভার আয়োজন করা হয়। রবিবার সেই বৈঠক চলাকালীন দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শুরু হয় সংঘর্ষ। ঘটনায় উভয় পক্ষেরই একাধিক ব্যক্তি আহত হন।

পূর্বপাড়ার ফারুক মোল্লা ও দৌলত মোল্লা গোষ্ঠীর অভিযোগ, তাঁদের উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, আইএসএফ নেতৃত্বের উপস্থিতিতেই মারধরের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, তাঁদের জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে মাছ চাষ করা হচ্ছে। জমির ন্যায্য অংশ দাবি করতেই তাঁদের উপর চড়াও হওয়া হয়। সেই কারণেই পুরনো জমি-বিবাদ ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে বলে দাবি তাঁদের।
অন্যদিকে, সমস্ত অভিযোগ খারিজ করেছে পশ্চিমপাড়ার সাজ্জাত মোল্লা ও আবু হোসেন গোষ্ঠী। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁরা ওই মেছো ভেড়িতে মাছ চাষ করছেন। সম্প্রতি পূর্বপাড়ার কয়েকজন বাসিন্দা ভেড়ির মধ্যে নিজেদের জমি রয়েছে বলে দাবি করতে শুরু করেন। তাঁরা অংশীদারিত্বও চান। সেই বিষয় নিয়েই প্রথমে মতবিরোধ তৈরি হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই দুই পক্ষই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।
এ প্রসঙ্গে আইএসএফ কর্মী আব্দুর রহমান জানান, '২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিল-পুকুর নিয়ে বিরোধের সূত্রপাত হয়। নিচু স্তরের কর্মীদের কাছে ভুল তথ্য পৌঁছে দেওয়া হয়েছিল যে পুকুরটি নিলামে ওঠা নিয়ে। আমাদের নেতা নওশাদ সিদ্দিকী সবাইকে সমান অধিকার দিয়েছেন। তাই এই ঝামেলায় আমাদের দলের কেউ জড়িত নয়। আজ আইএসএফের তরফে কোনও বৈঠকও ডাকা হয়নি। ভুল তথ্য ছড়ানোর কারণেই সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। যারা মারামারিতে জড়িত, তারা গ্রামের বাসিন্দা। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এটাই চাই'।
অন্যদিকে, স্থানীয় এক বাসিন্দা জানান, 'ওই জমির প্রায় ১০ বিঘা আমাদের। ওরা ১১ শতক জমির কথা বলে আগে ১০ হাজার টাকা নিয়েছিল। মীমাংসার আশ্বাস দিয়ে সকালে আমাদের ৫-৬ জনকে মারধর করা হয়। সবাইকে ডেকে সমাধানের কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে লোহার রড দিয়ে আমার বাবাকে মারা হয়। আমাদের ৩ জন আহত হয়েছেন। এখানে কোনও বিরোধী দল নেই। আইএসএফের লোকজনই তোলা তুলছে। ওরাই ডেকে এনে আমাদের উপর হামলা চালিয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের