নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ২৬ এর নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়ের রাজনৈতিক ময়দান। আইএসএফে ভোট দিলে রাজ্য সরকারের ঘর-সহ বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হতে হবে, প্রকাশ্য সভা থেকে এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর তার এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, পাল্টা আক্রমণে নেমেছে আইএসএফ ও বিজেপি।
ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালি ২ নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে ‘লক্ষ্মী এলো ঘরে’ কর্মসূচির অংশ হিসেবে একটি সিনেমা প্রদর্শনী সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সভার মঞ্চ থেকেই তিনি প্রকাশ্যে আইএসএফ কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিতে দেখা যায়। সভামঞ্চ থেকে বিধায়ক শওকত মোল্লা বলেন, ' যদি আপনারা মনে করেন ভোট দেবেন আইএসএফকে আর ঘর দেবে মমতা। তাহলে সেসব দিন ভুলে যান। ভোটের পরে এটা হবে। এখানে বলে যাচ্ছি ভোটের পর বুঝিয়ে দেব আর যদি না বোঝাতে পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো।'
তৃণমূল নেতা আরও বলেন, 'আইএসএফ নেতারা যদি আপনাদের বাড়িতে ভোট চাইতে যায় তাহলে আপনারা জিজ্ঞেস করবেন তো উনাদের বিধায়ক কি উন্নয়ন করেছে এতদিন এলাকায়।? ২৪ ঘণ্টা আমাদের ছেলেরা মাঠে ঘাটে কাজ করছে। আর আইএসএফ নেতারা ঘরে বসে ঘুমোচ্ছে আর বড় বড় কথা বলছে। আগামী নির্বাচনে আপনারা ভাঙড়ে তৃণমূলকে জেতাবেন আর তারপর উন্নয়ন যদি না হয় তাহলে আর কোনোদিন ভোট চাইতে আসবো না।'
এই বক্তব্যের পরই বিরোধীদের তরফে তীব্র প্রতিক্রিয়া আসে। দক্ষিণ ২৪ পরগনা আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন, ' শওকত মোল্লা এখন দায়িত্বহীনের মতন কথা বলছে। সাধারণ মানুষের উপর উনি এখন ভরসা রাখতে পারছি না তাই হুমকির আশ্রয় নিতে হচ্ছে। এই হুমকি দিয়ে উনি সাধারণ মানুষকে ভয় দেখাতে চাইছে।'
এদিকে গেরুয়া শিবিরের তরফেও কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে। বিজেপি নেতা দিলীপ হালদার বলেন, 'সম্পূর্ণ পশ্চিমবঙ্গের অরাজকতা চলছে। শুধু ভাঙড় বলে না। সব জায়গাতেই হুমকি দিয়ে কাজ চালাচ্ছে তৃণমূল। ঘর যারা পাচ্ছে তাদের তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে। আর যারা পাচ্ছে না তাদের এরম হুমকি দেওয়া হচ্ছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের