নিজস্ব প্রতিনিধি , লখনউ - আইপিএলের শুরুতেই ব্যাটিং বিপর্যয় লখনউ সুপার জায়ান্টসের। মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় ঋষভ পন্থদের ইনিংস। জবাবে দিল্লিকে কোণঠাসা করার চেষ্টা করলেও শেষমেষ কার্যসিদ্ধি হয়নি। ইম্প্যাক্ট হয়ে এসে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। সঙ্গে ছিলেন ট্রিস্তান স্টাবস। ১৭ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। অর্ধ শতরান করেন সমীর রিজভি।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। সকলকে চমকে দিয়ে মিচেল মার্শের সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। মার্শ ৩৫ রান করেন। পন্থ রান আউট হয়ে ৭ রানেই সাজঘরে ফেরেন। এরপর এইডেন মার্করামও ব্যর্থ। আয়ুশ বাদোনি , নিকোলাস পুরানের ব্যাট থেকেই রান আসেনি। আব্দুল সামাদ ৩ টি ছয় ১ টি ছয়ের সঙ্গে ৩৫ করেন। মুকুল চৌধুরী করেন ১৪ রান। শাহবাজের ব্যাট থেকে আসে ১৫ রান। মুকেশ কুমার ৩ ওভারে ১৭ রান দিয়ে অনবদ্য বোলিং করেন। ২৭ রান দিয়ে ৩ টি উইকেট নেন লুঙ্গি এনগিডি। টি নটরাজন নিয়েছেন ৩ টি উইকেট। দিয়েছেন মাত্র ২৯ রান। ২ টি নিয়েছেন কুলদীপ যাদব। অধিনায়ক অক্ষর প্যাটেল পেয়েছেন ১ টি।
জবাবে ব্যাটে নেমেই তাসের ঘরের মত ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং লাইনআপ। মহম্মদ শামির প্রথম বলেই মহসিন খানের হাতে ক্যাচ দিয়ে বসেন কেএল রাহুল। পাথুম নিশঙ্কাকে ১ রানে ফেরান প্রিন্স যাদব। ছন্দে থাকা নীতীশ রানাকে তুলে নেন মহসিন খান। অক্ষর প্যাটেলকে প্রথম বলেই ফেরান প্রিন্স যাদব। অনবদ্য একটি বলে দিল্লি অধিনায়ককে বোল্ড করেন তিনি। বলের লাইনই বুঝতে পারেননি তিনি। এরপর সমির রিজভি ও স্টাবস ধীরে ধীরে উইকেট বাঁচিয়ে খেলতে থাকে। কারণ লক্ষ্যমাত্রা ছিল অতি সাধারণ। ২০ ওভারে এখন ১৪২ রান হাসতে হাসতে চেজ হয়।
উইকেট বাঁচিয়ে খেলতে খেলতে একটা সময় হঠাৎ আক্রমণ শুরু করেন রিজভি। উল্টোদিক থেকে প্রোটিয়া তারকার পুরো সমর্থন পেতে থাকেন রিজভি। দুজনেই ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। বোলারদের আর উইকেট নেওয়ার সুযোগ দেননি তারা। ৪ টি ছয়সহ ৫ টি চারের সঙ্গে ৪৭ বলে ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিজভি। অন্যদিকে ৩ টি চারসহ ১ টি ছয়ের সঙ্গে ৩২ বলে ৩৯ করেন স্টাবস। তবে মহসিন খান , প্রিন্স যাদব , মহম্মদ শামির বোলিং ছিল নজরকাড়া। ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ টি উইকেট নেন মহসিন।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের