নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - লাগাতার সোনা, রুপোর মূল্যবৃদ্ধিতে সংকটে পড়েছেন শতাব্দীপ্রাচীন স্বর্ণশিল্পীসহ ব্যবসায়ীরা। এমনই ছবি ধরা পড়েছে এগরা, কাঁথি, পটাশপুর এলাকায়। বাজার কবে স্বাভাবিক হবে, দাম আদৌ নাগালের মধ্যে আসবে কি না-এই প্রশ্নের উত্তর না মিললে শিল্পের অস্তিত্বই বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গেছে , সংশ্লিষ্ট এলাকায় বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত। গত এক বছরে সোনার অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা তলানিতে। ফলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। নতুন গয়নার চাহিদা প্রায় নেই, আবার পুরনো সামগ্রীও বিক্রি হচ্ছে না।

এর জেরে কাজের অভাবে দিনের পর দিন কর্মহীন হয়ে পড়ছে অসংখ্য কারিগর। স্বর্ণশিল্পীদের দাবি, যে দোকানের তাক এক সময় অলংকারে ভরা থাকত, সেখানে এখন শুধুই শূন্যতা। উপার্জন বন্ধ হাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। এর প্রভাব সমানভাবে পড়ছে ব্যবসায়ীদের ওপরও।
পটাশপুরের স্বর্ণ ব্যবসায়ী অলোক কামিল্যা বলেন, 'চার দশক ধরে এই পেশায় রয়েছি, কিন্তু এমন পরিস্থিতি আগে কখনও দেখিনি। দোকানে একেবারেই ক্রেতা নেই। কর্মীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে, তাই অনেককে আপাতত কাজে আসতে না বলা হয়েছে। আগে দোকান ভর্তি গয়না থাকত, এখন পুরো ফাঁকা'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
আজ সোনার দামে সামান্য বৃদ্ধি
এক নজরে দেখে নিন নতুন রেট
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের