নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - গরিব দিনমজুরের বাড়িতে আলো জ্বলতেই এল ৩ লক্ষ টাকার বিদ্যুৎ বিল। এমনই অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হল আলিপুরদুয়ার ১ ব্লকের পরেশ ওরাওঁ। এই চাঞ্চল্যকর ঘটনায় হতবাক আলিপুরদুয়ার ১ ব্লকের এলাকার বাসিন্দারা। ওই পরিবারের বাড়িতে মাত্র তিনটি লাইট ও একটি ফ্যান ব্যবহার করা হয়। তবুও কীভাবে এত বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল এল, তা নিয়ে পরিবারটি দিশেহারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , ওই পরিবারের কর্তা পরেশ ওরাওঁ দীর্ঘদিন ধরেই মথুরা চা বাগানে দিনমজুরের কাজ করেন। অত্যন্ত স্বল্প আয়ে কোনওরকমে সংসার চলে তাঁদের। এর আগের তিন মাসের বিদ্যুৎ বিল ছিল মাত্র ৪৯৭ টাকা। কিন্তু এবার হঠাৎ করেই তিন মাসের বিদ্যুৎ বিল এসেছে ২ লক্ষ ৭৬ হাজার টাকা, যা দেখে পরিবারটির মাথায় হাত পড়েছে। গরিব পরিবারের এমন বিপুল অঙ্কের বিল নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
গোটা বিষয় নিয়ে পরেশ ওরাওঁ জানান,“আমাদের বাড়িতে ভারি কোনও বৈদ্যুতিক যন্ত্র নেই। শুধু তিনটি লাইট আর একটি ফ্যান ব্যবহার করি। ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দিয়েছে যেই পরিমান টাকা বিলে এসেছে সেই টাকা তাদের দিতে হবে। এত টাকা বিল দেওয়া আমাদের পক্ষে অসম্ভব। নিশ্চয়ই কোথাও বড় ভুল হয়েছে।বিষয়টি দ্রুত খতিয়ে দেখা বিদ্যুৎ দফতরের উচিত সঠিক বিল সংশোধন করা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের