নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোররাতে আলু বোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা এলাকায়। সমাজবিরোধী যে কোনো কাজ রুখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন এখন রীতিমতো সক্রিয়। এই ধরণের অতর্কিত অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় বেআইনি কারবারের খবর মিলছিল। গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার ভোররাত অভিযান চালায় পুলিশ। এমন সময় দেখা যায় শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সবজি ভরতি একটি লরি। এরপর পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় যানটিকে আটক করা হয়। পরবর্তী সময়ে তল্লাশি চালাতেই আলুর বস্তার পাশাপাশি আরও কয়েকটি সন্দেহজনক বস্তা নজরে আসে।

ব্যাগগুলি খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ মাদক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মাথাভাঙা মহকুমা আধিকারিক সমরেন হালদার, ইন্সপেক্টর ইনচার্জ শুভজিৎ ঝা-সহ বিশাল বাহিনী ও কেন্দ্রীয় জওয়ানরা। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় ট্রাক চালক ও তার সহ চালককে।
এ প্রসঙ্গে সমরেন হালদার জানান, ‘ট্রাক থেকে ১০টি বস্তায় মোট ৪ কুইন্টাল ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। নিয়ম মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রাক চালক ও তার সহ-চালককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দিনহাটার দিক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের