নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - গত ২রা অগাস্ট থেকেই জেলায় জেলায় আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প শুরু হয়ে গেছে। এবার দাঁতনে এই প্রকল্পের কর্মসূচি শুরু হলো। নিজেদের সমস্যার সমাধানের জন্য সকাল থেকেই এই ক্যাম্পে বিপুল সংখ্যক গ্রামবাসী এসে উপস্থিত হন। দুয়ারে সরকার ক্যাম্পের সঙ্গেই এই চলছে ক্যাম্প।
সূত্রের খবর , এদিন সকাল থেকেই দাঁতন ২ নম্বর ব্লকে সাউরি কোটবাড় গ্ৰাম পঞ্চায়েতের তিনটি বুথ মিলিয়ে সাউরি হাইস্কুলে আয়োজিত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এদিন এই ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন সাউরি কোটবাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সামন্ত, দলের অঞ্চল তৃণমূল সভাপতি অজয় কুমার মহাপাত্র। শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে, 'এই ক্যাম্পের মাধ্যমে বহু মানুষ উপকৃত হবে।'
ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সামন্ত বলেন, ' সব কিছুই মমতা ব্যানার্জীর আশীর্বাদ। ওনার নির্দেশ পালন করতে আমরা বদ্ধপরিকর। আজকে যেভাবে জনগণের ঢেউ আছড়ে পড়েছে তাতে আমরা নিশ্চিত আগামী বিধানসভা ভোটে আমরা সর্বোপরি সাফল্য পাবো।'
প্রসঙ্গত, ২১শের নির্বাচনের আগে দুয়ারে সরকার ও ২৬শের নির্বাচনের আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। গত ২রা অগাস্ট থেকে চলছে এই ক্যাম্প। বুথ প্রতি ১০ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের