নিজস্ব প্রতিনিধি , হুগলী - 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে ঘিরে শনিবার চলে তীব্র বিক্ষোভ। অভিযোগ , বিধায়ক কাউন্সিলার হওয়া সত্ত্বেও তিনি কোন রকম কাজ করেননা এলাকার জন্য।
সূত্রের খবর , শনিবার উত্তরপাড়া এলাকার ২০ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি। এদিন এলাকার বিধায়ক কাঞ্চন মল্লিক হাজির হন এই কর্মসূচিতে। তাকে ঘিরে এদিন তীব্র ক্ষোভ উগ্রে দেন স্থানীয় বাসিন্দারা। কেউ বললেন , "আমাদের পাড়া, তৃণমূল তাড়া"। আবার কেউ বলেন , "আমাদের পাড়া , আগে আমাদের রাস্তা সারা!"

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , হুগলীর উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক কোন কাজ করেননা এলাকার জন্য। দেখা দেননা এলাকায়। এমনকি অংশ নেননা দলীয় কর্মসূচিতেও। সেই অভিযোগেরই জবাব দিতে গিয়ে বিধায়ক এদিন পাল্টা মন্তব্য করেন , "হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় , তেমন সব নেতা - কর্মীও সমান নয়। কার কার অনুষ্ঠানে কখন আমি উপস্থিত ছিলাম, ছবি দিয়ে দেখাতে পারব।"
তবে এলাকার মানুষদের মূল ক্ষোভ রাস্তার বেহাল দশা নিয়ে। বিশেষ করে মাখলা টি এন মুখার্জী রোডের খারাপ অবস্থা , যানজট , ব্যস্ত সময়ে চলাচলে বাধা ইত্যাদি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বহু বাসিন্দা। পাশাপাশি , উত্তরপাড়া বিধানসভা এলাকায় আইনশৃঙ্খলার অবনতিতেও অনেকের কণ্ঠে শোনা যায় অভিযোগ।
স্থানীয় বাসিন্দা গীতা দাসগুপ্ত এপ্রসঙ্গে জানান , ''আমাদের এখানে রাস্তার বেহাল দশা। এখানকার বিধায়ক কাঞ্চন মল্লিক কোন রকম খোঁজ নেননা। এমনকি কাউন্সিলারও তেমন খোঁজ নেননা। প্রশাসনকে জানানোর পর কিছুটা কাজ হয়েছে। তাও আমাদের সমস্যার সমাধান হয়নি। তাই কাঞ্চন মল্লিক এই কর্মসূচিতে আসার পর আমরা তাকে সমস্ত বিষয় জানিয়েছি। ওনারা এই সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন আমাদের।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের