নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - দলীয় দ্বন্দ্বের আঁচে ফের সরগরম মন্তেশ্বর। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সোমবার সভামঞ্চ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন, তাঁকে সরানো যাবে না, বরং তাঁর জায়গায় হাজারো সিদ্দিকুল্লা তৈরি হবে। যদিও এর পাল্টা জবাব দিয়েছে বিরোধী শিবির।
সূত্রের খবর, দুমাস আগে কুসুমগ্রামে দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী। সেই স্মৃতি টেনে তিনি বলেন, চাইলে সেদিনই প্রতিক্রিয়া দেখাতে পারতেন, কিন্তু সংযম দেখিয়েছিলেন। সোমবার মন্তেশ্বরে শারদোৎসবের আগে প্রায় ৬০০ জনকে বস্ত্র এবং পড়ুয়াদের স্কুলব্যাগ বিতরণও করেন তিনি। পাশাপাশি, এদিন মঞ্চ থেকে দলের ভেতরের বিরোধীদের উদ্দেশ্যে সিদ্ধিকুল্লা বলেন, ' আমাকে মারলে হাজার সিদ্দিকুল্লা তৈরি হবে। দলের সঙ্গে জুলুমবাজি করলে জনগণ উপড়ে ফেলবে। সিপিএমকে ফেলতে পারলে, একখণ্ড নেতাকে ফেলতে সময় লাগবে না।'
তিনি আরও বলেন, ' আমার এক ডাকে এখানে ১ লক্ষ লোক জড়ো হয়ে যাবে। কিন্তু আমি তা করবো না, যা করার দলের লোকেরাই করে দেবে। নিজেকে সংযত না করলে নিজের ক্ষতি হবে। মানুষ কারোর পোশাক দেখে ভোট দেয়না। ভোট দেয় মুখ্যমন্ত্রীর আদর্শ আর '
দলীয় দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, ' কলকাতায় তো মমতা আছে কাটোয়ায় রবি চ্যাটার্জী আছেন, সেখানে তো গোলমাল হয় না। তাহলে মন্তেশ্বরেই কেন মস্তানি হবে?নিজেদের মধ্যে শিক্ষা থাকলে তাহলে আর কেউ কারোর গাড়ি ভাঙচুর করে না। শিক্ষিত মানুষদের অস্ত্র-হাতিয়ার বা ভাঙচুরের প্রয়োজন পড়ে না।'
সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গ বিজেপি জেলা সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, ' সম্পূর্ণ ঘটনাটিই আমি শুনেছি। তৃণমূলের জেলা সভাপতির ইন্ধনেই এই সব হচ্ছে। তা না হলে একজন সবজি বিক্রেতা রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেল। কিন্তু এখনও সে মস্তানই আছে। যার জন্য তার দলেরই বিধায়কের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারছে। ২০২৬ সালে শাহজাহানের মতন এরাও সব জেলে যাবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের