নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রবিবার দ্বিতীয়বারের মতো উত্তরবঙ্গ সফরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগের সময় প্রশংসনীয় ভূমিকা নেওয়া সিভিল ডিফেন্স, দমকল বাহিনী ও প্রশাসনের কর্মীদের সম্মান জানানোর ঘোষণা করলেন তিনি। পাশাপাশি, এয়ারপোর্টে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, দুর্যোগ পরবর্তী উদ্ধার ও পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা বিমানবন্দরে তার করা মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে বেশ শোরগোল পড়ে। তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ' এয়ারপোর্টে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। আমার সঙ্গে এমন রাজনীতি করবেন না। আমি মিট করি, অন্যরা করে না। প্রশাসনের সব বিভাগ রিপোর্ট তৈরি করেছে, তাই সময়মতো মানুষকে সরিয়ে নেওয়ায় প্রাণহানি কম হয়েছে।'
হাসিমারায় প্রশাসনিক বৈঠকে তিনি জানান, 'যারা দুর্যোগের সময় জীবন বিপন্ন করে কাজ করেছেন, তাঁদের আমি পুরস্কৃত করেছি। আটজনকে ইতিমধ্যেই সম্মান জানানো হয়েছে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সব আলু আমরা কিনে নিয়েছি, ক্ষতিগ্রস্ত চাষিরা শস্যবীমার সুবিধা পাবেন।'
দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী জানান, 'আগামীকাল আমি মিরিকে যাচ্ছি। সেখানে থাকার ব্যবস্থা না থাকায় দার্জিলিংয়ে রাত কাটাব। দার্জিলিং ও কালিম্পং দুই জেলার পর্যালোচনা বৈঠক করব। বৈঠক শেষে উত্তরকন্যায় ফিরে আসব।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের