নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই শাসক - বিরোধী উভয় শিবিরেই দেখা যায় অসন্তোষের ছবি। একাধিক জায়গায় প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ খুবই স্পষ্ট ভাবে উঠে আসে। সেই একই রকম ভাবে আমডাঙা কেন্দ্রে প্রার্থী বদল ঘিরে তৃণমূলের অন্দরে অসন্তোষ বাড়ছে। এর মাঝেই দত্তপুকুরে সাংসদ-অভিনেতা দেবের র্যালিতে বিপুল জনসমাগমে নতুন করে রাজনৈতিক বার্তা দিল শাসক শিবির।
আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে আমডাঙা কেন্দ্রে বিদায়ী বিধায়ক রফিকুর রহমানকে সরিয়ে পীরজাদা কাসেম সিদ্দিকিকে প্রার্থী করা হয়েছে। আর দলের এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের একাংশ। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় বিক্ষোভ ও অসন্তোষের ছবি সামনে আসছে। দলের অন্দরে এই অসন্তোষ ভোটের আগে সংগঠনের উপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং জনসংযোগ বাড়াতে মাঠে নামেন তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব। শুক্রবার দত্তপুকুরের জয়পুল এলাকায় তাকে দেখতে রাস্তায় ভিড় জমায় অসংখ্য মানুষ। হুটখোলা গাড়িতে চড়ে তিনি জয়পুল থেকে দত্তপুকুর হাট হয়ে স্টেশন সংলগ্ন মাঠ পর্যন্ত র্যালি করেন। র্যালির পথে দুধারে মানুষের ঢল লক্ষ্য করা যায়, যা তৃণমূল শিবিরের কাছে ইতিবাচক বার্তা হিসেবে ধরা হচ্ছে।

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল সাংসদ দেব বলেন, ' মানুষের উচ্ছাস মানুষের ভালোবাসা তাদের আশীর্বাদ আমাদের প্রার্থীর সঙ্গে রয়েছে। এই গরমের মধ্যেও যে পরিমাণ মানুষ এসেছে এটাই প্রমাণ করে প্রার্থীর প্রতি তাদের ভালোবাসা। রেকর্ড ভাঙবে কিনা জানিনা তবে মানুষের ভালোবাসা যেন দলের সঙ্গে থাকে এটাই চাওয়া।'

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের