নিজস্ব প্রতিনিধি , হাওড়া - প্রথম দফার ভোট মিটতেই রাজনৈতিক তরজায় নতুন মাত্রা। জগৎবল্লভপুরের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় দাবি করে জানালেন, প্রথম দফাতেই সেঞ্চুরি পার করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের ফল প্রকাশের আগেই শাসক - বিরোধীদের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
শুক্রবারের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' বিজেপি শিবিরে ইতিমধ্যেই আতঙ্ক বিরাজ করছে।' শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, ' বাংলায় এসে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে মানুষকে। আমি বলছি, সৎসাহস থাকলে চার তারিখ বাংলায় থাকুন।'
প্রথম দফার ভোটের পর ফলাফল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা যায় অভিষেকের গলাতেও। তিনি বলেন, ' আমি জ্যোতিষী নই। তবে আমি যখনই রাজনৈতিক ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছি, তা মেলে। ২০২১ সালে মিলেছে, ২০২৪ সালে মিলেছে, আর এ বারও মিলবে। আমি এখানে বলে দিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে।’
অভিষেক আরও বলেন, ' বিজেপির গুজরাতের গুন্ডারা বাংলায় এসে বলেছিল, ২৩ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেব। ২৯ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেব। আমাদের জন্মভূমিতে গুজরাতের গুন্ডারা এসে বলছে উল্টে ঝুলিয়ে দেবে। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম, গরম পড়েছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের