নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দ্বিতীয় দফা নির্বাচনের শেষ মুহূর্তে তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর সমর্থনে বিশাল রোড শো করলেন জুন মালিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর এলাকায় তীব্র রাজনৈতিক সাড়া পড়েছে। 'যতই করো হামলা, এবার জিতবে বাংলা' স্লোগান তুলে সরব হন অভিনেত্রী। সবমিলিয়ে, ভোটের আগে এই জনজোয়ার শাসক শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয় তারকা তথা সাংসদকে চাক্ষুষ করতে শুক্রবার সকাল থেকেই দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। এদিন হেলিপ্যাডে নেমে সরাসরি হুটখোলা গাড়িতে ওঠেন জুন মালিয়া। সংশ্লিষ্ট কেন্দ্রের জোড়াফুল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীকে সঙ্গে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পরিক্রমা করেন তিনি। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করেই রাস্তা জুড়ে ছিল কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়। প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে অনুগামীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আসন্ন লড়াইয়ে তৃণমূলের পক্ষে জনসমর্থন চেয়ে ভোটারদের কাছে বিশেষ আবেদন জানান তারকা সাংসদ।

প্রার্থীর প্রশংসা করে জুন মালিয়ার বক্তব্য, বিগত ৪ বছর বিধায়ক হিসেবে ব্রজ কিশোর গোস্বামী এলাকায় যে উন্নয়নমূলক কাজ করেছেন, তার নিরিখেই দল তাকে পুনরায় মনোনীত করেছে। তার কথা অনুযায়ী, শান্তিপুরের মাটি ও মানুষের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর। এই পুণ্যভূমিতে সাধারণ মানুষের ভিড়ই প্রমাণ করে দিচ্ছে যে ফলাফল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। চড়া রোদ ও তাপপ্রবাহ চললেও প্রার্থী যেভাবে প্রচার চালাচ্ছেন, তাতে কোনো খামতি নেই।
জুন মালিয়া জানান, 'শান্তিপুরের মানুষ ইতিমধ্যেই আমাদের জিতিয়ে দিয়েছেন। এখন শুধুমাত্র মেশিনে জোড়াফুল চিহ্নে ভোটটা দেওয়ার অপেক্ষা। জয়ের ব্যাপারে আমাদের কোনো সংশয় নেই, এখানকার মানুষ ঢেলে ভোট দেবেন। এখন শুধু আগামী ৪ মে ফলাফল ঘোষণার অপেক্ষা'।
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...