নিজস্ব প্রতিনিধি , উত্তর চব্বিশ পরগণা - সাল ২০২৪। দোকানে খাবার কিনতে গিয়ে প্রায় ৫ দিন ধরে নিখোঁজ ছিল কাজীপাড়ার এক যুবক। পাঁচদিন পর তার খোঁজ পাওয়া যায় ঠিকই , তবে এইভাবে আশা করেননি কেউই। শৌচালয় থেকে উদ্ধার করা হয় যুবকের পচাগলা মৃতদেহ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যুবকের মৃত্যুর বিষয় নিয়ে তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করে পুলিশ। দেড় বছর পর সোমবার দুপুরে তাকে দোষী সাব্যস্ত করে আদালত।
সূত্রের খবর , মৃতের নাম ফারদিন নবি। বয়স ১১। বাড়ি বারাসাতের কাজিপাড়া এলাকায়। বাবার কাছ থেকে দুই টাকা নিয়ে খাবার কিনতে দোকানে যায় ফারদিন। এরপর দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও বাড়ি ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার সহ স্থানীয়রা। এরপর খোজ না মেলায় বারাসাত থানা সহ রেল পুলিশের কাছে ডায়েরি করে ফারদিনের পরিবার। দ্রুত তদন্ত করে ফারদিনের জেঠু আঞ্জিবকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। বুধবার সাজা ঘোষণা করবে আদালত।
অনেক তদন্তের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। যার মধ্যে প্রধান, জেঠুই ভাইপোর মৃত্যুর কারণ। রাস্তা থেকে ভাইপোকে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করেন আঞ্জিব। আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন মৃতের মা। দোষীর ফাঁসির দাবি তুলেছেন অসহায় মা।
হাউহাউ করে কাঁদতে কাঁদতে মা বলেন , "আমি যে কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি আমি জানি। এই ৭ তারিখ ছেলের জন্মদিন আমি কিভাবে কাটিয়েছি কাউকে বলে বোঝাতে পারব না। অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। সব ওই লোকটার জন্য নষ্ট হয়ে গেছে। আমি চাই আমি দুনিয়ায় যে কষ্ট পেয়েছি তা যেন কোনো মা না পায়। দোষীর কঠোর শাস্তি হোক এটাই চাই। ওর ফাঁসি হোক। নাহলে আমি শান্তি পাব না।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের