6a246e4951a87_Screenshot_2026-06-06-23-09-23-09_6012fa4d4ddec268fc5c7112cbb265e7
জুন ০৭, ২০২৬ সকাল ০৯:২১ IST

আর নয় মদের কারবার ! কাশিয়াবাড়ি বাজারে দোকানে দোকানে গিয়ে প্রতিবাদ গ্রামবাসী মহিলাদের

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - অবৈধ চোলাই মদের কারবার বন্ধের দাবিতে শনিবার তুফানগঞ্জ-২ ব্লকের বারকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজার এলাকায় বিক্ষোভে সামিল হন গ্রামের মহিলারা। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় এদিন তারা সরাসরি পথে নামেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, খাবারের হোটেল ও মুদিখানার দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ চোলাই মদের ব্যবসা চলার অভিযোগ রয়েছে। এর ফলে এলাকার বহু যুবক নেশার কবলে পড়ছে ও পারিবারিক অশান্তি বাড়ছে বলে দাবি গ্রামবাসীদের। এদিন মহিলারা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে বিক্ষোভ দেখান। এর পাশাপাশি মদ বিক্রি বন্ধ করার সতর্কবার্তাও দেন। মহিলাদের দাবি, অনেক সন্দেহভাজন কারবারি এলাকা ছেড়ে চলে যায়। কয়েকটি দোকানে তল্লাশি চালানো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে চোলাই মদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা।

বিক্ষোভকারী স্বপ্না দাস জানান, অনেক পরিবারের পুরুষ সদস্য মদ্যপান করে বাড়ি ফিরে মহিলাদের উপর অত্যাচার করেন। সংসারে অভাব থাকলেও মদের পেছনে টাকা নষ্ট হওয়ায় পরিবারগুলি সমস্যায় পড়ছে। পঞ্চায়েতের সহযোগিতায় এদিন তারা মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। তাঁর দাবি, প্রশাসন আগে অভিযান চালালেও কিছুদিন পর ফের মদের ব্যবসা শুরু হয়ে যায়। তাই স্থায়ীভাবে এই কারবার বন্ধ করতে হবে।

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...