নিজস্ব প্রতিনিধি , হুগলী - তিনবারের জয়ী বিধায়ক হয়েও ছাব্বিশের ভোটে টিকিট পেলেন না অসিত মজুমদার। চুঁচুড়া কেন্দ্রে অভিজ্ঞতার বদলে তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল। আর তাতেই অভিমানী অসিত মজুমদার। নতুন - পুরোনো দ্বন্দ্বে দলের মধ্যে যে একটা অসন্তোষ তৈরি হয়েছে তা বেশ স্পষ্ট।
মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে শাসক দলের পক্ষ থেকে আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এই তালিকায় পুরোনো প্রার্থীদের পাশাপশি একাধিক নতুন প্রজন্মের মুখ উঠে এসেছে। তারই মধ্যে একটি হচ্ছে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র। তিনবারের বিধায়ক অসিত মজুমদারের বদলে এবার দল থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূল আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আর এই নিয়েই আক্ষেপের সুর শোনা গেল বিধায়ক অসিত মজুমদারের মুখে। তিনি বলেন, 'রাজনীতি আর করব না। আইনজীবীর ডিগ্রি আছে। বার কাউন্সিলের সার্টিফিকেটও আছে। প্রয়োজনে আবার ওকালতিতে ফিরে যাব।'
দেবাংশুর উদ্দেশ্যে অসিত মজুমদার বলেন, 'দল যা ভালো বুঝেছে করেছে। দেবাংশু আমার থেকে আরও বেশি লড়াকু, দেখা যাক কী হয়।' ২০১৬ ও ২০২১ টানা দুবার জয়ের পরও এবার প্রার্থী তালিকায় জায়গা হয়নি অসিত মজুমদারের। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালে তিনি লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। তবুও হঠাৎ এই সিদ্ধান্তে বিস্মিত রাজনৈতিক মহল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের