নিজস্ব প্রতিনিধি , হুগলী ( আরামবাগ ) - দীর্ঘ দিনের আইনি জটিলতার অবসান ঘটল। হুগলী জেলার আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আন্দীমহল্লা এলাকায় আদালতের নির্দেশে শুরু হল বস্তি উচ্ছেদ অভিযান। কয়েক কোটি টাকার সম্পত্তি অবশেষে ফিরে পেলেন প্রকৃত মালিক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা আরামবাগ শহরে।
সূত্রের খবর , মঙ্গলবার সকালে হঠাৎই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় প্রশাসন। আরামবাগ থানার আইসি রাকেশ সিং নিজে উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। ছিলেন আরামবাগ মহকুমা আদালতের কর্মীরাও। আদালতের অর্ডার অনুযায়ী মালিকের অনুরোধে একটি জেসিবি আনা হয়। এরপর মুহূর্তের মধ্যে দোকানপাট, বাড়িঘর একে একে ভেঙে ফেলা শুরু হয়।

ঘটনার সূত্রপাত বহু বছর আগে। জমির প্রকৃত মালিক ১৯৬০ সালে প্রথমবার আদালতের দ্বারস্থ হন। তারপর নানা আইনি জটিলতা ও বাধার কারণে তিনি জমির দখল নিতে পারেননি। ১৯৮৫ সালে ফের আদালতে মামলা করেন। আদালতের রায় অনুযায়ী, প্রকৃত মালিকই জমির অধিকারী ,এই রায় মেলে। কিন্তু বাস্তবে সেই জমি দখল পেতে দীর্ঘ সময় লেগে যায়। স্থানীয় কিছু বাসিন্দা ও রাজনৈতিক দলের একাংশের সাহায্যে এলাকায় স্থায়ীভাবে গড়ে ওঠে বস্তি। বছরের পর বছর সেখানেই বসতি স্থাপন করে আসছিল প্রায় ৫০-৬০টি পরিবার। কিন্তু ২০২৫ সালে এসে অবশেষে আদালতের চূড়ান্ত নির্দেশে জমির মালিক দখল ফেরত পেলেন।

বাড়িঘর ভাঙা শুরু হতেই কান্নায় ভেঙে পড়েন মহিলারা। তাদের অভিযোগ, “আমাদেরকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। দেখতে চাওয়া হলেও আদালতের অর্ডার দেখানো হয়নি। হঠাৎ করেই পুলিশ এসে বলে, জিনিসপত্র বাইরে নিয়ে যাও, বাড়ি ভেঙে ফেলা হবে। এত বছর ধরে যে ঘর আমরা গড়ে তুলেছি, তা মুহূর্তে ভেঙে গেল।”

এক মহিলা ভাঙা গলায় বলেন, “আমরা ৫০ বছর ধরে এখানে থাকি। সন্তানরা এখানে বড় হয়েছে, পড়াশোনা করছে। আজকে মাথার উপর থেকে ছাদ সরে গেল। আমরা কোথায় যাব? কোর্টের কর্মকর্তাদের কি কোনো মায়া মমতা নেই? অন্তত পুনর্বাসনের ব্যবস্থা করুক।”
বর্তমানে উচ্ছেদ হওয়া পরিবারগুলির দাবি, সরকার যেন পুনর্বাসনের ব্যবস্থা করে। কারণ তারা দীর্ঘদিন ধরে ওই জায়গাতেই বসবাস করছেন। ভিটেমাটি ছাড়া হঠাৎ করে কোথায় আশ্রয় নেবেন, তা ভেবে পাচ্ছেন না কেউই।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের