নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - শনিবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। বেপরোয়া গাড়ি চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
জানা গেছে, আসানসোলের কুমারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় নিজেদের কাজে বাইকে করে যাচ্ছিলেন কুণাল সিং ও আদিত্য সাউ। কুণালের বয়স হল ২৮ বছর আর আদিত্য বয়স ২৬ বছর। সেই সময় একটি পিকআপ ভ্যান জোরে এসে বাইকটিকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুণাল সিংয়ের। গুরুতর আহত অবস্থায় আদিত্য সাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয়। মৃত দুই যুবকই একটি ইকমার্স সংস্থার ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিকআপ ভ্যানের চালক মত্ত অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। পুলিশ অভিযুক্ত চালককে আটক করেছে আর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের