নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সারাবছরই তারা পরিবার থেকে দূরে। কারোর সঙ্গেই কারোর দেখা হয়না। কেউ কেউ তো জানেনই তাদের পরিচয়। তাদের একটাই পরিচয় , তারা অনাথ আশ্রমের সদস্য। এই সদস্য সহ অনাথ আশ্রমের দুঃস্থ কচি কাচাদের নিয়ে গণ ভাইফোঁটার আয়োজন করা হল ঝাঁটিপাহাড়িতে। শুধু তাই নয় , এই গণ ভাইফোঁটায় ছিলেন সীমান্তরক্ষীরাও। সারা বছর যারা দেশের জন্য নিজেদের খুশি জলাঞ্জলি দেন , তাদেরকে ভাতৃত্বের বন্ধনে বেঁধে মুখে হাসি ফোটানো হল।
ভাইফোঁটার সকালে স্থানীয় ছাচনপুর আশ্রমের অনাথ ও দুস্থদের নিয়ে আসা হয় ঝাঁটিপাহাড়ি আউট পোস্ট গ্রাম সুরক্ষা বাহিনীর সাংস্কৃতিক মঞ্চে। সকলের জন্য একসঙ্গে থালাভর্তি মিষ্টি সহ ফোটার সামগ্রী আয়োজন করা হয়। এলাকার মা বোনেরা ফোঁটা দেন পুলিশ কর্মী , সেনা কর্মী , টোটো চালক , রিকশাচালক , সাধারণ পথচলতিদের।
অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনিমেষ চার। অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়া সহ হাসি-আনন্দ আর শুভেচ্ছা বিনিময় করা হয়। এই আয়োজনে সকালে জমজমাট ছিল পুরো পরিবেশ। শেষ হয় মিষ্টি মুখ সহ একে অপরের মঙ্গলকামনায়। আয়োজকদের তরফে একজন বলেছেন , "এই গণ ভাইফোঁটার মূল উদ্দেশ্য সমাজে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া। যাই হয়ে যাক না কেন সকলে যেন একজোট হয়ে থাকেন। একে অপরকে সাহায্য করেন। সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের