নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ধর্মের ছদ্মদেশে অপরাধ, ফের শিশুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আশ্রমের পড়ুয়াদের যৌন হেনস্থার মতো বিস্ফোরক অভিযোগ উঠলো আশ্রমের এক প্রবীণ সন্ন্যাসীর বিরুদ্ধে। অবশেষে সন্ন্যাসীকে দোষী বলে রায়দান করলো আদালত।
সূত্রের খবর , ২০২২ সালে আশ্রমের পড়ুয়াদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করেছে। দোষী সন্ন্যাসীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে।

বারাসাতের পোকসো আদালতের এক আইনজীবী জানান, স্বামী সত্যরূপানন্দ জী নামের আশ্রমের এক সন্ন্যাসীর বিরুদ্ধে পড়ুয়া ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। সেই মর্মে অভিযোগটি দায়ের হয়। গতকাল এই কেসে আসামিকে ১০ নং ধারায় অভিযুক্ত হিসেবে নির্ধারণ করা হয়। আজ অর্থাৎ শনিবার মাননীয় আদালত দোষীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও সাথে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

বিশেষজ্ঞরা বলছেন, “ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের প্রতি নির্যাতন সমাজের জন্য অশনিসংকেত। এ ধরনের ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগ এবং নজরদারি আরও বাড়ানো জরুরি।”
এই রায় শিশুর নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্বকে নতুন করে সামনে এনেছে। আশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের প্রতিটি স্তরের সচেতনতা ও দায়িত্বশীলতা অপরিহার্য।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের