নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - চুক্তিভিত্তিক সাফাই কর্মীর আত্মহত্যার চেষ্টা। হাসপাতালের ডেপুটি সুপারের বিরুদ্ধে ওই কর্মীকে মানসিকভাবে হেনস্থা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কর্মীর মা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে ।
স্থানীয় সূত্রে জানা গেছে , ক্যানিংয়ের তালদি গ্রামের বাসিন্দা দিপাঞ্জন ঘটক রবিবার সন্ধ্যায় একসঙ্গে বহু ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, ডেপুটি সুপার বসুমিতা আঢ্য দীর্ঘদিন ধরে দিপাঞ্জনকে তাঁর নির্ধারিত দায়িত্বের বাইরে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত কাজ করাতেন।
সাফাই কর্মী হওয়া সত্ত্বেও দুর্ঘটনায় আহত রোগীদের সেলাই, ড্রেসিং, রক্তের নমুনা সংগ্রহের মতো কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা কাজও করানো হতো বলে দাবি। এসবের প্রতিবাদ করলেই চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকি এবং মানসিক চাপ সৃষ্টি করা হতো। আত্মহত্যা করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই মানসিক চাপই শেষ পর্যন্ত তাঁকে আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য করেছে বলে দাবি। সোমবার দুপুরে দিপাঞ্জনের মা রানু ঘটক ক্যানিং থানায় ডেপুটি সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দীপাঞ্জন ঘটকের দাদা অর্পণ ঘটক বলেন, ' আমার ভাই বহু দিন ধরে এই কাজ করছে । ভাবেই কাজ করছিল। সাফাই কর্মীর কাজই শুধু করতো তা নোই আরও অনেক রকম কাজ করতো। রক্ত সংগ্রহ , সেলাই এরকম ধরণের কাজ করতে হতো সব করতো । কিন্তু বেশ কিছু দিন ওকে খুব মন মরা লাগছিলো। খালি বলছিলো আমার চাকরি থাকবে না মনে হয়। হাসপাতালের ভুল কিছু আমি জেনে অভিযোগ করেছি তাই ডেপুটি সুপার আমাকে চাকরি থেকে বার করার চেষ্টা করছে, হুমকিও দেয়। আমরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছি। চাই পুলিশ সঠিক তদন্ত করুক।'
অন্যদিকে, এই অভিযোগ প্রসঙ্গে ডেপুটি সুপার বসুমিতা আঢ্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেখা করতে রাজি হননি। ফোন ও বার্তারও কোনও উত্তর মেলেনি। হাসপাতালের সুপার অপূর্বলাল সরকারও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের