নিজস্ব প্রতিনিধি , হুগলী - বাবা মায়ের অস্বাভাবিক মৃত্যুর পর মেয়ের রহস্যজনকভাবে চলে যাওয়া। ৭ মাসের ব্যবধানে ফাঁকা গোটা পরিবার। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন বাবা মা। এবার ঘর থেকে উদ্ধার হল মেয়ের মৃতদেহ। তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হুগলীর চন্দননগর এলাকায়।

সূত্রের খবর , গত ৬ই জুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকায় বাবা মা মেয়ে একসঙ্গে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ৮৭ বছরের বৃদ্ধা বাবা , ৮৩ বছরের বৃদ্ধা মাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে ঘটনাচক্রে বেঁচে যায় মেয়ে। আর্থিক অনটনের জেরেই নিজেদের সাজা দেন তারা। এবার বদ্ধ ঘর থেকে উদ্ধার হল ৪৩ বছর বয়সী শর্মিষ্ঠা দাসের মৃতদেহ। জানালার ফাঁক থেকে প্রতিবেশিরা তাঁর মৃতদেহ দেখতে পায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

ঘটনা প্রসঙ্গে মৃতার আত্মীয় পুলক দাস জানিয়েছেন , "বেশ কয়েকদিন ধরেই শর্মিষ্ঠাকে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না। আমি এসে খাবার দিয়ে গেলেও খেতে চাইত না। একসময় আর্থিক দিক থেকেও পরিবারের অবস্থা ছিল ভীষণই ভাল। হঠাৎ এমন হয়ে যাওয়ায় তারা সহ্য করতে পারেনি। মেয়েও চেষ্টা করেছিল নিজেকে শেষ করে দেওয়ার তবে ঠাকুরের আশীর্বাদে বেঁচে যায়। তবে আবার যে এমন কিছু হয়ে যাবে ভাবতে পারিনি।"

ঘটনার পর এক স্থানীয় প্রকাশ দাস জানিয়েছেন, "সকালবেলা হঠাৎই ওর বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। এরপর জানালার পর্দা সরিয়ে একজন দেখে মৃতদেহ পড়ে আছে। ওখান থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল। দেখে মনে হচ্ছিল বেশ কয়েকদিন আগেই মরে গেছে। এরপর কর্পোরেশনের লোকজন আসে।।পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। কিভাবে কি হয়ে গেল আমরা বিন্দুমাত্র আন্দাজ পাইনি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের