নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে বুধবার থেকে শুরু হল হুমায়ুন কবীরের বাবরি মসজিদের কাজ। আর এই বাবরি মসজিদ বঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। নির্বাচনের আগে হুমায়ুন কবীরের এই মসজিদ নির্মাণকে ধর্মীয় মেরুকরণ হিসেবে দেখছে রাজনৈতিক মহলের একাংশ। এবার বাবরি মসজিদের কাজ শুরুর দিনেই মসজিদ ভেঙে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং।
গত বছরের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর। আর তারপর থেকেই এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বুধবার ১২০০ কোরান পাঠের মধ্যে দিয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন হুমায়ুন কবীর। আর এই নির্মাণের দিনেই কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল বিজেপি নেতা অর্জুন সিংয়ের মুখে। তিনি বলেন, ' ভারতের সংবিধানে মসজিদ যে কেউ তৈরি করতে পারে তাতে সমস্যা নেই। কিন্তু বাবরি মসজিদ নাম দেওয়া হয়েছে যখন আমরা মসজিদ ভাঙবো।'
হুঁশিয়ারির সুরে অর্জুন সিং বলেন, ' পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাদের বাবরি মসজিদ ভাঙা থেকে আটকায়। তা শি হুমায়ুন কবীর হোক বা তার খালা, ফুফু মমতা সরকার। শুধু সময়ের অপেক্ষা যে মাটিতে কাজ হচ্ছে সেই মাটিতেই ওনাদের মিশিয়ে দেবো। একজন ভারতীয় নাগরিক হিসেবে বলতে পারি যেই বাবরি মসজিদ ধ্বংস করেছি সেই বাবরি মসজিদ আবার নতুন করে হতে দেবো না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের