নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সজনে ডাটার পুষ্টিগুণ মারাত্মক। বড়রা পছন্দ করলেও বাচ্চাদের চোখের বিষ সজনে ডাটা। প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ক্যালশিয়াম, কার্বোহাইড্রেট, আয়রন, কপার এবং ফসফরাসের মতো উপাদান রয়েছে সজনে ডাটায়।আবহাওয়ার পরিবর্তনের জেরে সংক্রমণজনিত নানা রোগ দেখা যায়। তার প্রকোপ থেকে বাঁচতে নিয়মিত ডাঁটা খেতে বলেন পুষ্টিবিদেরাও। খুদেদের সজনে খাওয়াতে হলে বুদ্ধি খরচ করে বানিয়ে ফেলুন সজনে ডাটার স্যুপ।
রন্ধন প্রণালী -
প্রথমে প্রেশার কুকারে সজনে ডাঁটাগুলি নিয়ে তার সঙ্গে বেশ খানিকটা জল আর সামান্য নুন মিশিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা সজনে ডাঁটাগুলির ভিতর থেকে ক্বাথ বার করে নিয়ে আলাদা রাখুন। সেদ্ধ করা জলও আলাদা করে রেখে দিন। এ বার একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, আদা আর রসুন কুচি হালকা করে ভেজে নিন। তার পর টম্যাটো দিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। সজনে ডাঁটার ক্বাথ দিয়ে ভাল খরে মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এ বার ডাঁটা সেদ্ধ করা জল মিশিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। শেষে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সজনে ডাঁটার স্যুপ।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের