নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর। SIR সংক্রান্ত কাজের চাপে মৃত্যু হল এক BLO-র। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। মৃতের নাম আবুল বরকত। সুজাপুর বিধানসভার বামনগ্রাম এলাকার ১৫৩ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি তিনি নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষকও ছিলেন। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে তিনি মানসিক ভাবে খুবই দুশ্চিন্তায় ছিলেন। SIR তালিকা প্রকাশের পর ওই বুথে মোট ৫৭৯ জন ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে।
আর এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বহু মানুষ নথি যাচাইয়ের বিষয়ে তার কাছে জানতে আসে। অভিযোগ, যাদের নাম ভোটার তালিকায় বিচারাধীন ছিল তারা দিনের পর দিন বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করছিলেন। পাশাপাশি বিচারকদের সামনে সেই সব ব্যক্তির তথ্য ও নথি ব্যাখ্যা করার দায়িত্বও বিএলওদের ওপর পড়েছিল। আর এই নিয়েই ক্রমশ মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন তিনি।
শুক্রবার ভোরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন আবুল বরকত। পরিবারের পক্ষ থেকে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তার বক্তব্য, বিজেপির নির্দেশ পালন করছে কমিশন। আর এই অতিরিক্ত কাজের চাপেই একটা প্রাণ চলে গেল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের