নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - সরকারি প্রকল্পের ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর। একইসঙ্গে হুগলীতে তোলাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে ধরা পড়েছেন ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। পুলিশের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোলের দরিদ্র ও প্রয়োজনীয় মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারের তরফে ত্রাণস্বরূপ ত্রিপল বরাদ্দ করা হয়েছিল। অভিযোগ, সেই সামগ্রীর বড় অংশ নির্দিষ্ট উপভোক্তাদের হাতে পৌঁছায়নি। পরিবর্তে সেগুলি অন্যত্র মজুত রাখা হয়েছিল। এই অভিযোগ ওঠে পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে। খবর পাওয়ার পর মঙ্গলবার তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশিতে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।
এরপরই ওই জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে আসানসোল আদালতে পেশ করা হবে। পুলিশের দাবি, শুধু ত্রিপল কাণ্ডই নয়, তাঁর বিরুদ্ধে অবৈধ বালি ব্যবসা, অর্থ আদায়-সহ একাধিক অভিযোগ রয়েছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে হুগলীতে বেআইনি আর্থিক লেনদেন, চাঁদাবাজি ও স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। তারই ভিত্তিতে উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাসকে আটক করেছে পুলিশ।
একই মামলায় ধরা পড়েছেন তাঁর দুই ঘনিষ্ঠ অনিরুদ্ধ বাগ ও বলবির সিং। অভিযুক্ত ৩ ব্যক্তির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এই জোড়া গ্রেফতারির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে ঘাসফুল শিবিরের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...