নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাড়ির পাশেই সক্রিয় ছিল শিশু পাচার চক্র। ছয় বছরের এক শিশুর নিখোঁজ হওয়ার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল মালবাজার পুলিশ। বিহারে ৩০ হাজার টাকায় শিশুটিকে বিক্রির অভিযোগে গ্রেফতার দম্পতি সহ এক ক্রেতা। উদ্ধার করা হয়েছে শিশুটিকে।
ঘটনাটি মালবাজারের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার। গত ১২ ফেব্রুয়ারি হিন্দি স্কুল সংলগ্ন এলাকা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ছয় বছরের একটি শিশু। পরিবারের খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় শিশুটির মা দুগ্গি সাহানি মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সন্দেহ করে এলাকার বাসিন্দা কুণাল কুমার ও তার স্ত্রী প্রিয়াঙ্কা খাতুনকে।
মোবাইল কল ডিটেলস ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, শিশুটিকে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা সুরেশ সিংয়ের কাছে বিক্রি করা হয়েছে। তথ্য নিশ্চিত হতেই মালবাজার থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে বিহারের পূর্নিয়ায় অভিযান চালায়। স্থানীয় পুলিশের সহযোগিতায় শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় একইসঙ্গে সুরেশ সিংকেও গ্রেফতার করে পুলিশ। পরে কুণাল কুমার ও প্রিয়াঙ্কা খাতুনকেও গ্রেফতার করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে শিশু ও মানবপাচারের মামলা রুজু হয়েছে। রবিবার তিনজনকে আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করা হয়েছিল। দ্রুত পদক্ষেপের ফলেই শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার পিছনে বৃহত্তর কোনও পাচার চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের