6908773f6d9c5_WhatsApp Image 2025-11-03 at 03.22.23
নভেম্বর ০৩, ২০২৫ দুপুর ০৩:০৫ IST

বাড়িতে ঢুকে আদিবাসী মহিলাকে বেধড়ক মারধর , জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভয়াবহ ঘটনার সাক্ষী হল নিমগাছি গ্রাম। বাড়িতে ঢুকে এক আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। শুধু তাই নয়, মহিলাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগও উঠছে।  ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। নিমগাছি গ্রামের ওই আদিবাসী মহিলা বাড়িতে একাই থাকতেন। হঠাৎই কয়েকজন যুবক তার বাড়িতে ঢুকে অকারণে বেধড়ক মারধর শুরু করে। অভিযোগ, মহিলা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এলে ওই যুবকেরা তাকে জোর করে তুলে নিয়ে যায় প্রায় দেড় কিলোমিটার দূরের জঙ্গলে। সেখানেও তাকে নির্মমভাবে প্রহার করা হয়।

স্থানীয়রা প্রায় অচৈতন্য অবস্থায় মহিলাকে জঙ্গল থেকে উদ্ধার করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। প্রথমে মহিলাকে সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা জানান, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

ঘটনার নেপথ্যে কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই হাসপাতালে ভিড় জমিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতারা। তাদের অভিযোগ, ' এক আদিবাসী মহিলাকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে। কিন্তু হাসপাতালে কোনরূপ কোনো পরীক্ষা না করে মেয়েটিকে তড়িঘড়ি বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করে দিল। মেয়েটির পরিবারকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ। মেয়েটিকে অন্য জায়গায় পাঠিয়ে পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে।'

অন্যদিকে, খবর পেয়ে বিষম আদিবাসী গাঁওতা সংগঠনের নেতারা হাসপাতালে পৌঁছান। সেখানে তারা জানান, 'সন্ধ্যাবেলায় মেয়েটি ঘরে একা ছিল তখন ঘটনাটি ঘটে। কেউ বা কারা ঘরে ঢুকে তাকে মারধর করে যদিও কে ছিল বা কি কারণে এসেছিল সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। যেহেতু মেয়েটি নিজেও অচৈতন্য অবস্থায় রয়েছে তাই এখনই কিছু সম্ভব না। হতে পারে কেউ চুরি করতে ঢুকেছিল অথবা কেউ ধর্ষণের উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল। পুলিশ সবটা তদন্ত করে দেখছে। আমরা পুলিশের ওপরই ভরসা রাখছি।'

তিনি আরও জানান, 'যেহেতু মেয়েটির মাথায় আঘাত লেগেছে তাই স্ক্যান করার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নিশ্চয়ই বাকি সমস্ত পরীক্ষা হবে। আমরা আদিবাসীরা মিলে মেয়েটিকে উদ্ধার করেছি তাকে বাঁচাতে চাইছি। সেখানে কোন রাজনৈতিক দল না ঢোকাই ভালো হবে। রাজনৈতিক দলেরা নিজেদের মতন থাকুক আদিবাসীদের তাদের মতন করে থাকতে দিন।'

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের