নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভর সন্ধ্যেবেলা বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা চালাল একদল দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়া থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে বড় কোনও চক্রান্ত রয়েছে বলেই তাঁদের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে , মাজিদহ এলাকার বাসিন্দা ইচাই শেখ (৫০) পেশায় পান বিক্রেতা। রবিবার সন্ধ্যার পর নিজের ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে কথাবার্তায় ব্যস্ত ছিলেন। সেই সময় মুখ ঢাকা অবস্থায় আচমকা একদল দুষ্কৃতী বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কোনও সতর্কতা ছাড়াই ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে একাধিক কোপ বসায়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ঘরের মধ্যে লুটিয়ে পড়েন ইচাই শেখ। দ্রুত তাঁকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
আহতের আত্মীয় আনিস মণ্ডল জানান, 'মামা খুব সহজ-সরল মানুষ। কারও সঙ্গে কোনওরকম বিবাদ ছিল না। রাজনীতিও করেন না। এমন একজন ব্যক্তির সঙ্গে কেন এরকম হল, কেউ বুঝে উঠতে পারছে না। গোটা গ্রাম আতঙ্কে রয়েছে। আমরা চাই দোষীরা ধরা পড়ুক, কঠোর শাস্তির ব্যবস্থা হোক। পাশাপাশি এলাকার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের