নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতের ছুটিতে বাড়িতে এখন আত্মীয় স্বজন , স্কুলের বন্ধু বান্ধবীদের পরিবার সহ আনাগোনা লেগেই থাকে। তাদের খালি মুখে একেবারেই ফেরানো যায়না। সামনেই আবার বড়দিন। পিকনিকের মরশুম। তাই বেশকিছু মুখরোচক খাবার শিখে রাখা ভীষণই ভাল। যার মধ্যে অন্যতম ওটস মাশরুমের কাটলেট।
রন্ধন প্রণালী -
ওটসের কাটলেট স্বাস্থ্যকর, খেতেও ভাল। খুব তাড়াতাড়ি বানিয়েও ফেলা যায়। কম তেলে বানানো যায় এমন স্ন্যাক্স। মাশরুম, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুনে সামান্য দুধ দিয়ে মিক্সিতে বেটে নিন। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কাকুচি ও রসুনকুচি হালকা করে ভেজে নিন। তারপর মাশরুমের মিশ্রণটি দিয়ে ভাল করে নাড়াচড়া করুন। নুন এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নিন। তাতে আধ কাপের মতো গুঁড়ো ওট্স মিশিয়ে দিন। সব্জি ও ওট্স সেদ্ধ হয়ে এলে ভাল করে নাড়াচাড়া করে মিশ্রণটি শুকিয়ে নিন। গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিন। এ বার মিশ্রণটি থেকে ছোট ছোট কাটলেট গড়ে নিন। প্যানে অল্প তেল ব্রাশ করে ভেজে নিন। পুদিনার চাটনি ও মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের