69515abb39cbc_IMG-20251228-WA0397
ডিসেম্বর ২৮, ২০২৫ রাত ০৯:৫৯ IST

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ক্যাপাচিনো

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্যাপাচিনো মানেই একটা বিশাল ব্যাপার। কফির মধ্যে অন্যতম সেরা স্বাদ এই ক্যাপাচিনোর। রেস্তোরাঁয় যার দাম আকাশছোঁয়া। তবে এখন আর রেস্তোরাঁ নয় বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ঘন করে ক্যাপাচিনো। শুধু সঠিক পদ্ধতি জানতে হবে।

উপকরণ -

কফি পাউডার
ফ্যাটযুক্ত দুধ
চিনি (চাইলে বাদ দিতে পারবেন)
কোকো পাউডার
দারচিনির গুঁড়ো (চাইলে বাদ দেওয়া যায়)

পদ্ধতি -

কফি পাউডারের সঙ্গে অল্প কোকো পাউডার এবং জল মিশিয়ে নিন। চিনি দিলে এই সময়েই মেশান। এই মিশ্রণটি খুব পাতলা হবে না। তাই জল অল্পই মেশাবেন। মিশ্রণটি তৈরি হলে কাপে ঢেলে রেডি করে রাখুন। তার পরে দুধ গরম করতে দিন। অল্প আঁচে গরম করুন। ফুটতে দেবেন না।

আঁচে বসিয়েই কাঁটা চামচ বা হুইস্কার দিয়ে নাড়িয়ে দুধে ফেনা তৈরি করুন। তার পরে আঁচ বন্ধ করে দিন। এবার একটি এয়ার টাইট বোতল বা জারের অর্ধেকটা দুধ দিয়ে ভর্তি করুন। তার পরে ঢাকনা বন্ধ করে ৩০ সেকেন্ড ধরে ঝাঁকান। ফেনা তৈরি হয়ে গেলে কয়েক সেকেন্ড রেখে দিন। এবার কাপে দেওয়া কফির উপর প্রথমে চামচে করে দুধের ফেনা দিয়ে দিন। তার পরে আস্তে আস্তে দুধ ঢালুন। দুধ ঢালা হয়ে গেলে চামচে করে আলতো ভাবে নেড়ে দিন। এতেই ক্রিমের মতো ফেনা তৈরি হবে। উপরে দারচিনির গুঁড়ো বা কোকো পাউডার ছড়িয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের