নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দোকান যাওয়ার ঝামেলা ভূলুন। সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে আলুর চিপস। আলুর চিপস পছন্দ করেননা এমন মানুষ কমই আছে। বিশেষ করে সাদা প্যাকেটের যে আলুর চিপস গুলো হয় , সেগুলি তো দারুণ। পুরোনো চিপসের মধ্যে অন্যতম। তাই মুখরোচক খেতে ইচ্ছে হলে বাড়িতেই বানিয়ে ফেলুন এই আলুর চিপস।
উপকরণ -
৩টি আলু পাতলা চাকা করে কেটে নেওয়া
প্রয়োজন মতো তেল চিপস ভাজার জন্য
২ চা চামচ টম্যাটো বাটা
১ চা চামচ পেঁয়াজ বাটা
১/২ চা চামচ রসুন বাটা
১/২ চা চামচ চিনি
১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ নুন
১/৪ চা চামচ আমচুর গুঁড়ো
২ চা চামচ অলিভ অয়েল বা ফ্লেভারিংয়ের যেকোনো তেল
রন্ধন প্রণালী -
একটি ছোট প্যানে ২-৩ চামচ তেল গরম করুন। এরপর টম্যাটো বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিন। মশলাগুলো খুব কম আঁচে ততক্ষণ ভাজুন যতক্ষণ না জল সম্পূর্ণ শুকিয়ে যায়।সামান্য চিনি দিন। মশলা বাদামী হয়ে এলে তার গন্ধ ও স্বাদ তেলের সঙ্গে ভাল ভাবে মিশে যাবে। এরপর এই তেলটি ঠান্ডা করুন। একটি ছাঁকনি দিয়ে মশলটিকে ছেঁকে শুধু তেলটি আলাদা করে নিন। আলাদা একটি বাটিতে সংরক্ষণ করুন।
এবার আলুর চিপসগুলো ভেজে নিন এবং অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। একটি পাত্রে গরম চিপসগুলো নিন। তার উপরে সামান্য নুন, আমচুর এবং লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দিন। এর পরে আগে থেকে তৈরি করা ফ্লেভার্ড তেল চিপসের উপরে সামান্য পরিমাণে ছড়িয়ে চিপসগুলোকে টস করে নিন। চা কফির আড্ডায় জমে যাবে এই আলুর চিপস।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের