নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বেলঘড়িয়া-আরিয়াদহ অঞ্চলের কুখ্যাত দাদাগিরি জয়ন্ত সিং জেলবন্দি থাকলেও তার বাহিনীর দাপট থামেনি। সম্প্রতি প্রধান সাক্ষী বুবুন পাঁজাকে হুমকি দেওয়ার অভিযোগে ফের বিতর্কে জয়ন্তর ঘনিষ্ঠ সুশোভন সার্কেল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ২০২৪ সালের মে মাসে বুবুন পাঁজা ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগে জেলবন্দি হয় জয়ন্ত সিং। এর আগেও দাদাগিরি, তোলাবাজি, জমি দখল, পুকুর ভরাট করে বেআইনি নির্মাণসহ একাধিক অপরাধে নাম জড়িয়েছে তার। যদিও গ্রেফতারের পরেও এলাকায় তার দলের ত্রাস বজায় রয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি জয়ন্তর ঘনিষ্ঠ সুশোভন সার্কেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে সমাজ মাধ্যমে লাইভ ভিডিও করে সাক্ষীদের ভয় দেখানোর। গত ৭ সেপ্টেম্বর রাতে আবারও সুশোভন মদ্যপ অবস্থায় বুবুন পাঁজার বাড়ির সামনে গিয়ে অকথ্য গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, আদালতে সাক্ষ্য না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে সে।
এই প্রসঙ্গে অভিযোগকারী বুবুন পাঁজা জানান, ' যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে সম্পূর্ণ বিষয়টা এখন আইনের হাতে। কিন্তু তারপরেও আমদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। বারবার করে সুশোভন আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। বাড়ির সামনে থেকে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। পুলিশ তুলে নিয়ে গিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে ছেড়ে দিয়েছে। আদালতে সাক্ষ্য দিতে না যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে নিয়মিত।'
তিনি আরও বলেন, 'বাড়িতে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষী ছিল না সেই সময়ে এই ঘটনাটা ঘটিয়েছে। প্রতিনিয়ত আমাদের ওপর লক্ষ্য রাখা হচ্ছে। কিন্তু প্রশাসন এখানে কোনো ভূমিকাই পালন করছে না। বিষয়টাতে খুবই আতঙ্কে রয়েছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের