নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘি এলাকায়। নিহত সুজাউদ্দিন মোল্লা (৪১)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ১৪ রশি এলাকার বাসিন্দা সুজাউদ্দিন মোল্লা পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। সেই সূত্রেই শনিবার রাতে সাইকেল চালিয়ে কর্তব্য পালনে রায়দিঘির দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় রাজ্য সড়কে পেছন দিক থেকে আসা এক বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁকে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতায় তিনি প্রায় ২০০ মিটার রাস্তা টানা হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত এসে রক্তাক্ত অবস্থায় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। কয়েক ঘণ্টা লড়াইয়ের পর সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা জানান, 'সাইকেল আরোহীর কোনও দোষ ছিল না। বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল। সম্ভবত মদ্যপ অবস্থায় চালাচ্ছিল বলেই ধারণা। যার জন্য একজন নিরীহ মানুষের প্রাণ গেল। প্রায়ই এমন ঘটনা কোথাও না কোথাও হতেই থাকে। সরকারের এই বিষয়গুলির দিকে দ্রুত নজর দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের