নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আগে একদিকে দুর্নীতি ইস্যুতে তপ্ত রাজনৈতিক মহল। এই আবহে হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে জোরালো বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসতের জনসভা থেকে দলের এই বিতর্কিত মুখকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন তিনি।
মঙ্গলবার বারাসতে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ান। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত ‘বালুকে' ফের প্রার্থী করেছে তৃণমূল। আর সেই সিদ্ধান্তের সপক্ষে সাফাই দিতেই এদিন মঞ্চ থেকে দৃঢ় অবস্থান নেন তৃণমূল নেত্রী।
মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেন, 'আমার সরকারে বালু যত ভালো কাজ করেছে, কেউ করতে পারেনি। ওর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। বালুর নামে বদনাম করেছে। ওকে হিংসা করে গ্রেফতার করেছিল। কিন্তু কোনও প্রমাণ পায়নি।' পাশপাশি, বিরোধীদের নিশানা করে মমতা বলেন, ' আসলে পচা সিপিএম দেড় কোটি ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করেছিল। বালু সেটা ধরিয়েছিল। সেই কারণেই বিজেপিকে দিয়ে ওরা এটা করেছিল।'
ডিজিটাল রেশন কার্ড চালুর কৃতিত্বও তিনি জ্যোতিপ্রিয়ের ঝুলিতে দেন। তার কথায়, এই সংস্কারমূলক পদক্ষেপই অনেকের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়, যার ফলস্বরূপ ষড়যন্ত্রের শিকার হন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন দলের একাধিক প্রার্থী ও নেতৃত্ব। মমতার বক্তব্যে স্পষ্ট, দল তার প্রার্থীর পাশে অটল রয়েছে এবং বিরোধীদের অভিযোগকে রাজনৈতিক আক্রমণ হিসেবেই দেখছে।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...