নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - একবিংশ শতাব্দীতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি নবগ্রাম ব্লকের গুড়া দিঘির পাহাড় এলাকায়। পিচ বা ঢালাই রাস্তার বদলে আজও ভাঙাচোরা মোরাম রাস্তাতেই চলাচল করতে হয় এলাকাবাসীদের। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের দাবিতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া পাঁশলা অঞ্চলের গুড়া দিঘির পাহাড় এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেশিরভাগ অংশ এখনও বাম আমলের মোরাম রাস্তা। বছরের পর বছর কেটে গেলেও পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, ২০২০-২১ অর্থবর্ষে হরেরাম প্রধানের বাড়ি থেকে লতিকা মহালদারের বাড়ি পর্যন্ত মাত্র ১০০ মিটার রাস্তা ঢালাই করা হয়। ওই কাজের জন্য ৩ লক্ষ ৩৯ হাজার ৩৮০ টাকা বরাদ্দ ছিল। কিন্তু সেই সামান্য অংশের পর আর কোনও কাজ এগোয়নি। বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে।
এই এলাকায় প্রতিবছর বিভিন্ন ধর্মীয় সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে সময় দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াতে সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। ঢালাই রাস্তার দাবিতে এখন সরব গুড়া দিঘির পাহাড় এলাকার বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে গোটা রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। যাতে সাধারণ মানুষ সহ পড়ুয়াদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তুলাবতী মাইতির বক্তব্য,'খুব অসুবিধার মধ্যে যাতায়াত করতে হয় আমাদের। আমরা এখানে ৪০ বছর ধরে বসবাস করছি। এখানে গাড়ির কোনো যোগাযোগ পাইনা আমরা। উঠতে,হাঁটতে খুবই সমস্যা হয়। স্থানীয় প্রধানকে জানানো হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি। বর্ষাতেও খুবই কষ্ট হয়। কোলে করে নিয়ে যেতে হয় অসুস্থ মানুষদের। দ্রুত যাতে রাস্তা সংস্কারের কাজ করা হয় সেই আবেদন জানাই'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের