নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - স্কুলে পরীক্ষা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রের। কীভাবে সুস্থ অবস্থায় স্কুলে এসে কয়েক মুহূর্তের মধ্যেই ওই কিশোরের মৃত্যু হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, দিনহাটা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ১৩ বছর বয়সী মৃত ছাত্রের নাম তন্ময় বর্মন। সে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তন্ময়। এরপর শিক্ষকরা দ্রুত তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পরিবারের দাবি, তন্ময় সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি থেকে স্কুলে গিয়েছিল। তাই পরীক্ষা চলাকালীন কী ঘটেছিল ,কী কারণে তার মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে সহকারী শিক্ষক এজারুল হকের বক্তব্য,'আজকে আমাদের স্কুলে পরীক্ষা ছিল। আমি গার্ড দিচ্ছিলাম। পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি সহ আমার সঙ্গে উপস্থিত ইনভিজিলেটর সুজাতা ম্যাডাম মিলে ছাত্রদের সহায়তায় ওকে তুলে বেঞ্চে শোয়াই। চোখে মুখে জলের ঝাপ্টা দিই। তারপর ৫ মিনিটের মধ্যে আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের