নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - পালাবদলের পরেও লালসার শিকার বাংলার নারীরা। বিজেপি ক্ষমতায় আসলেও রাজ্যে ধর্ষণের ঘটনা যেন মোটে পিছু ছাড়ছে না। বিশ্বাসের সুযোগ নিয়ে এক বান্ধবীই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে তিন যুবকের হাতে তুলে দেয়। এরপর গাড়িতে মাদক মেশানো মদ খাইয়ে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, দুর্গাপুরের বুদবুদ থানার এলাকার বাসিন্দা ওই নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ, পরিচিত এক বান্ধবী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর পরিকল্পিতভাবে তাকে তিন যুবকের হাতে তুলে দেওয়া হয়। নির্যাতিতার পরিবারের দাবি, গাড়ির ভিতরে জোর করে ওষুধ মেশানো মদ খাওয়ানো হয় তাকে, যার ফলে সে কার্যত অচৈতন্য হয়ে পড়ে নাবালিকা।
অভিযোগ, এরপর নাবালিকাকে দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজ মল্লিক, শেখ আজারুদ্দিন-সহ তিন যুবক তার উপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর অভিযুক্তরা নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযুক্তরা।
শনিবার রাত সাড়ে দশটা নাগাদ পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপরই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে রবিবার সকালে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা