68d2a62c14537_WhatsApp Image 2025-09-23 at 7.21.09 PM
সেপ্টেম্বর ২৩, ২০২৫ বিকাল ০৭:২৩ IST

বাঙালি খাবারে যোগ হল নতুন পদ , বানিয়ে ফেলুন গন্ধরাজ মালাই চিংড়ি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিংড়ি জলের পোকা হলেও আসলে বাঙালীদের আবেগ। চিংড়ির নাম শুনলেই জিভে আসে জল। চিংড়ির মালাইকারি , ডাব চিংড়ি , চিংড়ি কষা থেকে শুরু করে গোল্ডেন ফ্রায়েড প্রন , চিংড়ির আইটেম গুলি ভীষণই লোভনীয়। এবার সেই সঙ্গে যুক্ত হল গন্ধরাজ মালাই চিংড়ি।

আসুন জেনে নিই কিভাবে বানাবেন এই গন্ধরাজ মালাই চিংড়ি -

৫০০ গ্রাম গলদা চিংড়ি
১ টেবল চামচ গন্ধরাজ লেবুর রস
১ টেবল চামচ পাতিলেবুর রস
স্বাদ অনুযায়ী নুন
আধ চা চামচ শামরিচ গুঁড়ো
১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
১ কাপ নারকেল দুধ
২-৩ টেবিল চামচ ক্রিম
৩ টেবিল চামচ পেঁয়াজবাটা
১ টেবিল চামচ রসুনবাটা
পরিমাণ মতো সাদা তেল
আধ চা চামচ গন্ধরাজ লেবুর সবুজ খোসা
২ টি তাজা গন্ধরাজ লেবুপাতা

রন্ধন প্রণালী -

চিংড়িমাছগুলি পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিন। এবার একটি পাত্রে মাছগুলি নিয়ে তার সঙ্গে পাতিলেবুর রস, নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট। প্যানে তেল গরম করে সেদ্ধ করা পেঁয়াজবাটা ও রসুনবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এর মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে অল্প আঁচে কিছু ক্ষণ সেদ্ধ হতে দিন। চিংড়ির রঙ লাল হলে লেবুর রস, গন্ধরাজ লেবুর সবুজ খোসা কুচি, নুন দিন। ফুটে উঠলে নারকেলের দুধ আর শামরিচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। নামানোর আগে গন্ধরাজ পাতা ও ক্রিম ছড়িয়ে গরম গ্যাসের আঁচ বন্ধ করে প্যানটি ঢাকা দিয়ে রাখুন। ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ মালাই চিংড়ি।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের