নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাংলা আবাস যোজনাকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক এলাকায়। বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে বিডিও অফিসে। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনন্তপুর গ্রামের বাসিন্দা আদরি মণ্ডল। পরিবার নিয়ে বসবাস দীর্ঘদিনের পুরনো কাঁচা বাড়িতে। স্বপ্ন ছিল পাকা ছাদের। সম্প্রতি আবাস প্রকল্পে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। প্রায় এক মাস আগে ফোনে বার্তা আসে প্রথম কিস্তির টাকা জমার। কিন্তু ব্যাংকে গিয়ে খোঁজ নিতেই সামনে আসে ভিন্ন তথ্য। সংশ্লিষ্ট অ্যাকাউন্টে কোনও অর্থ ঢোকেনি।
পরে বিভিন্ন দফতরে যোগাযোগ করে তিনি জানতে পারেন, নির্ধারিত অঙ্ক গিয়েছে অন্য কারও খাতে। অভিযোগ, আধার ও ব্যাংক নম্বরে পরিবর্তন ঘটানো হয়েছে। এই ঘটনায় আদরি, তাঁর ছেলে রমল মণ্ডল সরাসরি আঙুল তুলেছেন এলাকার উপপ্রধানের দিকে। প্রধানের মদতের কথাও দাবি তাঁদের। একই অভিজ্ঞতার শিকার আরও কয়েকজন বলে অভিযোগ।

এ প্রসঙ্গে আদরি মণ্ডল জানান, 'আশপাশের অন্তত ৩-৪ জনের সঙ্গে একই জিনিস হয়েছে। কেউ প্রতিবাদ করেনি। কিন্তু আমি চুপ থাকব না। ওপর মহলে অভিযোগ জানিয়েছি। উপপ্রধানের শাস্তি চাই। অবিলম্বে আমার প্রাপ্য টাকা ফেরত চাই'।
স্থানীয় তৃণমূলের এক প্রতিনিধি জানান, 'এই ঘটনা কোনওভাবেই দল বরদাস্ত করবে না। কেন্দ্রের হাজার বঞ্চনার পরও মুখ্যমন্ত্রী আবাস যোজনার টাকা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। সেই টাকা যদি কেউ আত্মসাৎ করার চেষ্টা করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে'।
অন্যদিকে উপপ্রধান শ্যামল মণ্ডল জানান, 'এই আবাস যোজনার তালিকা ২০১৭ সালের। ব্লক দফতর সব কাজ করেছে। তাঁরা কোথায় কী করেছে আমাদের জানা নেই। বিডিও অফিসে বিষয়টি জানানো হয়েছে। এর পেছনে গ্রাম পঞ্চায়েতের কোনও গাফিলতি নেই। কেউ অভিযোগ তুললে, সেটা বদনাম করার উদ্দেশ্যে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের