নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভিনরাজ্যে আবারও বাঙালি হেনস্তার অভিযোগ। ঝাড়খণ্ডের টাটানগরে বাংলায় কথা বলার অপরাধে আক্রান্ত হলেন সন্দেশখালীর যুবক। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে পরিবার।
সূত্রের খবর, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের হেনস্থার অভিযোগ উঠেছে একাধিকবার। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছে মুখ্যমন্ত্রী নিজেও। কিন্তু ফের একবার ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের হেনস্থার ঘটনা সামনে আসছে। বসিরহাটের ন্যাজাট থানার বয়ারমারি ২নং গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের ওই যুবক গত পাঁচ বছর ধরে ওড়িশায় কাজ করতেন তিনি। সম্প্রতি বাড়ি ফেরেন তিনি। কিন্তু শনিবার কাজে যাওয়ার পথে ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে নামতেই বিপত্তি ঘটে।
অভিযোগ, সেখানেই বাংলায় কথা বলায় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে বাংলাদেশি বলে কটূক্তি করে। শুধু তাই নয়, বেধড়ক মারধর শুরু করা হয় তাকে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই যুবককে।
প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। বর্তমানে সে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সাহায্যের ও কড়া পদক্ষেপের আবেদন জানিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের