নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - হাসপাতাল চত্বরে ভাষা বিদ্বেষ। রোগীর পরিবারের সঙ্গে রীতিমত অসভ্যতামো করলেন ফার্মাসিস্ট। হিন্দি বুঝতে না পারায় বাংলা বলতে অনুরোধ করে রোগীর পরিবার। উত্তরে তাদের হিন্দি শিখে আসতে বলেন হাসপাতালের ফার্মাসিস্ট। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে।
সূত্রের খবর , সন্তানকে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এক দম্পতি। ডাক্তার কিছু ওষুধ লিখে দেওয়ায় সেগুলি হাসপাতালের ওষুধের দোকানেই কিনতে যান রোগীর বাবা। ওষুধ নেওয়ার পর কখন কিভাবে খেতে হবে জানতে চাওয়ায় হিন্দিতে উত্তর দিতে শুরু করেন ফার্মাসিস্ট। তখনই , হিন্দি বুঝতে না পারায় অনুরোধ করে বাংলা বলতে বলেন রোগীর বাবা। এরপরই রীতিমত দুর্ব্যবহার শুরু করেন ফার্মাসিস্ট। কোনোমতেই বাংলা বলতে রাজি ছিলেন না ফার্মাসিস্ট।
ঘটনার তীব্র প্রতিবাদ জানায় রোগীর পরিবার। ফার্মাসিস্ট বলেন , "আমি বাংলায় কথা বলবই না। দরকার হলে আপনি হিন্দি শিখে আসুন।" একদিকে সন্তান অসুস্থ অন্যদিকে এমন দুর্ব্যবহার। এরপরই শুরু হয় বচসা। ওষুধ নিয়ে চলে আসার পর আরও একটি অভিযোগ তোলে রোগীর পরিবার। ডাক্তারের দেওয়া একটি ওষুধ দেননি ফার্মাসিস্ট। বদলে অন্য একটি ওষুধ দিয়ে দেন। এরপর সেই দোকানে যাওয়ায় বাকি ফার্মাসিস্টরা অভিযোগকারীকে দোকান থেকে বের করে দেন। রোগীর বাবাকে সঠিক ওষুধ দেন দোকানের অন্য এক কর্মচারী। এমনকি তখনও ওই ফার্মাসিস্ট বাংলায় কথা বলেননি। খবর ছড়াতেই রোগীর পরিবারের পক্ষ নিয়ে প্রতিবাদে নেমেছে বাংলা পক্ষ।
হাসপাতাল চত্বরে উপস্থিত থাকা একজন ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন , "ওষুধের কাউন্টারে যিনি বসে আছেন তিনি একজন হিন্দিভাষী মহিলা। শিলিগুড়ির মত জায়গায় কিভাবে বাংলাকে এড়িয়ে চলছে এটা ভাবতেই পারছিনা। রোগীর পরিবারের সঙ্গে এমন দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায়না। আরও বড় বিষয় হল ওষুধ ভুল দেওয়া। অনেকেই চেক করেন না। ভাগ্যিস সেই ভাই বাইরে গিয়ে ওষুধ মিলিয়ে দেখেন নাহলে তো ক্ষতিও হয়ে যেতে পারত। আমার মনে হয় অবিলম্বে এই মহিলার শাস্তি হওয়া উচিত। নাহলে দিনের পর দিন এই ভাষাবিদ্বেষ বাড়তেই থাকবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের