নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনৈতিক ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বাংলাকে দখল করার লক্ষ্যে কেন্দ্রের মন্ত্রীরা ইতিমধ্যেই বাংলায় আসা শুরু করে দিয়েছে। আবেগ, ইতিহাস ও সংস্কৃতিকে হাতিয়ার করে ভোট প্রচারে নতুন মাত্রা যোগ করল বিজেপি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ব্যারাকপুরের সফর ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা।
আসন্ন নির্বাচনে নৈহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে বঙ্কিমচন্দ্রের বংশধর সুমিত্র চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার বিশাল জনসমাবেশের মাধ্যমে মনোনয়ন জমা দেন তিনি। এদিন এই জনসমাবেশে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চলের ৬ জন বিজেপি প্রার্থী একযোগে মনোনয়ন জমা দেন। তাদের সমর্থনে স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত বিশাল মিছিল বের হয়, যেখানে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।
সভামঞ্চ থেকে রাজনাথ সিং বলেন, ' বাংলার মাটি ও বাংলার মানুষকে আমার প্রণাম জানাই। আপনাদের মধ্যে যে উন্মাদনা ও উৎসাহ দেখছি, তা থেকেই স্পষ্ট, এবার পশ্চিমবঙ্গের জনতা মনস্থির করে নিয়েছে, টিএমসি যাবে আর বিজেপি আসবে।' তৃণমূলকে নিশানা করে রাজনাথ সিং বলেন, ' অনেক হয়েছে জোড়া ঘাসফুল, বাংলা মাগে কমল ফুল। জোড়া ঘাসফুল হবে ছারখার, দুর্নীতি থাকবে না আর।'
এদিন, বঙ্কিম আবেগে শান দিয়েও রাজনাথ সিং বলেন, 'বাংলার মাটিতে এলেই আমি গর্ব অনুভব করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম শুধু বাংলাকে নয়, সমগ্র দেশকে স্বাধীনতার লড়াইয়ে প্রেরণা জুগিয়েছে। এই গান মানুষের মনে আত্মত্যাগের সাহস জাগিয়েছে, জাতিকে একসূত্রে বেঁধেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বন্দে মাতরম আজ যথাযথ সম্মান ফিরে পেয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের