নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই পুণেতে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়েছে কুড়মি জনজাতির এক যুবককে। বুধবার মহারাষ্ট্রের করেগাঁও ভিমা এলাকা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুরুলিয়ার কুড়মি জনজাতির নিহত যুবকের নাম সুখেন মাহাতো বয়স ৩১। তিনি পুরুলিয়ার বরাবাজারের তুমড়াশোলের বাঁধডি গ্রামের বাসিন্দা। দাদা তুলসিরাম মাহাতো ও ছোট ভাইয়ের সঙ্গে পুণেতে একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন সুখেন। মঙ্গলবার বিকেল তিনটের শিফটে কাজে বেরিয়েছিলেন সুখেন। কিন্তু কর্মস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে পুণে জেলার শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সুখেনের দাদা তুলসিরাম মাহাতো শিকারপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। যদিও বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি মহারাষ্ট্র পুলিশ।
তিন ভাই ২০২২ সাল থেকে পুণেতে কর্মরত ছিলেন। কোভিডের সময় বাড়ি ফিরলেও পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার কাজে যোগ দেন। সুখেনের দাদা জানান, ৭০ হাজার টাকা খরচ করে অ্যাম্বুল্যান্সে ভাইয়ের দেহ বাড়িতে নিয়ে আসছেন তারা। দীর্ঘ ৩৬ ঘণ্টার পথ পেরিয়ে মৃতদেহ পৌঁছবে গ্রামে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এদিকে, ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।
বুধবার রাতেই পুরুলিয়া জেলা তৃণমূলের একটি প্রতিনিধি দল নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। ওই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি রাজীবলোচন সরেন, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূলের প্রতিনিধি দল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের